• অন্যান্য

    সিদ্ধিরগঞ্জে ডিপোর পাম্প হাউসে আগুন, দগ্ধ ৭

      RBCNews24.com 31 January 2023 , 7:50:47 প্রিন্ট সংস্করণ

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও এলাকায় পদ্মা অয়েল কোম্পানির ডিপোর পাম্প হাউসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

    মঙ্গলবার সকালের এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে সাতজন আহত হয়েছেন।

    আহতরা হলেন— শাজাহান কবির (৫০), শফি (৬০), সিরাজ (৫২), মহিউদ্দিন (৬০), মোজাম্মেল হক (৫৫), গোলাপ হোসেন (৩৫) ও নাজমুল হক (৩০)।

    আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১০-১২টি অকটেন, ডিজেলের পাম্পিং মোটর ও ইলেকট্রিক তার পুড়ে গেছে বলে জানা যায়।

    এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতাবস্থায় পাঁচজন ঢাকা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন। তবে সবাই শঙ্কামুক্ত রয়েছেন বলে জানান তিনি।

    নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দীন আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই আদমজী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে— শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    আরও খবর: অন্যান্য

    আশুলিয়ার ঘোষবাগে পোলিং এজেন্টদের সংবর্ধনা, উপস্থিত ছিলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

    সাভারে পাড়াগ্রাম ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত

    জনদুর্ভোগ লাঘবে আশুলিয়ার ধামসোনায় ড্রেনেজ সংস্কার, তদারকিতে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেন

    সাভার বন বিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা ও বর্ষাবাস উদযাপন, প্রধান অতিথি এমপি ডা. সালাউদ্দিন বাবু

    ৫ বছরে এক টাকাও বাড়েনি বেতন, হতাশায় মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদেমরা

    আশুলিয়ার জামগড়ায় মানুষের শেষ ঠিকানা কবরস্থান সংস্কার করে দিলেন ইয়ারপুরের চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীর