• ইসলাম

    দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেন

      RBCNews24.com 22 May 2026 , 8:53:37 প্রিন্ট সংস্করণ

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আনোয়ার হোসেন।তিনি সাভার উপজেলার আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের রুপায়ন পাবনারটেক এলাকার একজন সুপরিচিত ব্যক্তি হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছেন।

    এক শুভেচ্ছা বার্তায় মোঃ আনোয়ার হোসেন বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সংযম ও মানবতার শিক্ষা দেয়। কোরবানির মূল শিক্ষা হচ্ছে আত্মত্যাগ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের আরও বেশি মানবিক হওয়া প্রয়োজন।”

    তিনি আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সবার সুখ-শান্তি কামনা করছি। ঈদুল আজহা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ।”

     

    স্থানীয়দের কাছে সমাজসেবক আনোয়ার হোসেন একজন মানবিক ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে তিনি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ