• খেলাধুলা

    উৎসবমুখর পরিবেশে হাজী নাসির উদ্দিন দেওয়ান স্কুলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

      RBCNews24.com 28 August 2026 , 8:48:11 প্রিন্ট সংস্করণ

    শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার চর্চা ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে হাজী নাসির উদ্দিন দেওয়ান প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

    ২৮ আগস্ট শুক্রবার আশুলিয়ার হাজী নাছির উদ্দিন দেওয়ান প্রি ক্যাডেট এন্ড হাইস্কুল মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

    ফাইনাল খেলাকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ তমিজ উদ্দিন, জাকির হোসেন বেপারী ও সেলিনা আক্তারসহ আরো অনেকে।

    আয়োজকরা বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কার ও অংশগ্রহণকারীদের সম্মাননা দেওয়া হয়।


    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    আরও খবর: খেলাধুলা

    সাভারে প্রাইম মিনিস্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন লাল দল

    যুবসমাজকে মা/দ/ক থেকে দূরে রাখতে রায়গঞ্জে ফুটবল টুর্নামেন্ট

    উৎসবমুখর পরিবেশে হাজী নাসির উদ্দিন দেওয়ান স্কুলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    সাভার বিরুলিয়ায় আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, ৮ম শ্রেণিকে হারিয়ে চ্যাম্পিয়ন ৯ম শ্রেণি

    খেলাধুলার মধ্যে থাকলে মন-মানসিকতা ভালো থাকে: ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

    উৎসবমুখর পরিবেশে সাভারের কলমায় ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত