• অর্থ ও বাণিজ্য

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মা/রা গেছেন

      RBCNews24.com 17 April 2026 , 2:42:23 প্রিন্ট সংস্করণ

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি মারা যান।
    বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) মো. কামাল হোসেন।
    তিনি দীর্ঘদিন ম্যালেরিয়াসহ অন্যান্য জটিলতায় ভুগছিলেন। রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত ১৩ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
    উল্লেখ্য, মাহবুবুর রহমান ১৯৯৪ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের ১৩তম ব্যাচে জাতীয় রাজস্ব বোর্ড, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের, অর্থ মন্ত্রণালয়ের অধীনে সহকারী কমিশনার হিসেবে যোগ দেন।
    তিনি ২০১০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন কাস্টম হাউস, কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার এবং অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    আরও খবর: অর্থ ও বাণিজ্য

    আশুলিয়ার শ্রীপুরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন, ৩ দিনের সময় বেঁধে দিলেন এলাকাবাসী

    যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হাম/লায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

    ঠাকুরগাঁওয়ে স্ত্রীর বিরুদ্ধে একাধিক বিয়ে ও অর্থ আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে স্বামী

    যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে সমাধান, সাভার–আকরান রুটে অটোভাড়া ৩০ নয়, নির্ধারণ হলো ২৫ টাকা

    জ্বালানির দামে স্বস্তির ইঙ্গিত, সুযোগ পেলেই ধাপে ধাপে দাম কমানো হবে: প্রতিমন্ত্রী

    আশুলিয়ার ভাদাইলে অগ্নি/কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল গফুর মিয়া, নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান