• ইসলাম

    দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আশুলিয়া থানা ছাত্রদল নেতা সমির সরকার

      RBCNews24.com 24 May 2026 , 1:46:17 প্রিন্ট সংস্করণ

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়া থানা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সমির সরকার।


    এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষা দেয়। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কোরবানির এই মহিমান্বিত শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করতে হবে।”
    তিনি আরও বলেন, “দেশের সকল মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক পবিত্র ঈদুল আযহা। ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।”


    মোঃ সমির সরকার দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের আনন্দ পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ