
RBCNews24.com 22 May 2026 , 6:55:48 প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নসহ দেশবাসী এবং দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আলহাজ্ব ইসরাফিল হোসেন।


এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। কুরবানির মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আত্মত্যাগ, মানবতা ও পরস্পরের প্রতি সহমর্মিতার বার্তা দিয়েছেন। সমাজে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও নিন্দা পরিহার করে সত্য ও ন্যায়ের পথে চলাই ঈদুল আজহার মূল শিক্ষা।

তিনি আরও বলেন, ঈদুল আজহা কেবল পশু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মশুদ্ধি, মানবিকতা ও সমাজকল্যাণের এক অনন্য দৃষ্টান্ত। ধনী-গরিবের বৈষম্য কমিয়ে সমাজে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

আলহাজ্ব ইসরাফিল হোসেন বলেন, “মানুষ মানুষের জন্য—এই মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব। ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে মানবকল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারলেই ঈদের তাৎপর্য পূর্ণতা পাবে।”

















