• ইসলাম

    পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালী

      RBCNews24.com 22 May 2026 , 4:19:43 প্রিন্ট সংস্করণ

    মোঃ আলমগীর হোসেন, সাভার (ঢাকা):

    ত্যাগ, সংযম ও মানবতার মহান শিক্ষা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করে।পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমির শিরালী।


    এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সংযম ও নৈতিকতার শিক্ষা দেয়। কুরবানির মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের পাশাপাশি আমরা মানবতার কল্যাণে আত্মনিয়োগের শিক্ষা পাই। হিংসা, বিদ্বেষ ও নিন্দা পরিহার করে সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে হবে।”


    তিনি আরও বলেন, “ঈদুল আযহা কেবল পশু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে। মানুষ মানুষের জন্য—এই শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে।”


    আমির শিরালী দেশবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখি। তাহলেই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হবে।”
    তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ