• জাতীয়

    চেয়ারম্যান নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নে অ্যাম্বুলেন্স সেবা ও সিসি ক্যামেরার প্রতিশ্রুতি আলহাজ্ব ইসরাফিল হোসেনের

      RBCNews24.com 16 May 2026 , 9:01:07 প্রিন্ট সংস্করণ

    আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি আলহাজ্ব ইসরাফিল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য ইউনিয়নে অ্যাম্বুলেন্স সেবা চালু এবং পুরো ইউনিয়নকে সিসি ক্যামেরার আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।

    শুক্রবার (১৫ মে) জুম্মার নামাজ শেষে ভাদাইল পশ্চিমপাড়া বায়তুল আমান জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশে বক্তব্যকালে তিনি এসব প্রতিশ্রুতির কথা জানান।

    এসময় তিনি বলেন, ধামসোনা ইউনিয়নের জনগণের নিরাপত্তা ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে তার প্রধান লক্ষ্য। ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    এছাড়াও ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং গার্মেন্টস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

    আলহাজ্ব ইসরাফিল হোসেন আরও বলেন, “জনগণের পাশে থেকে একটি আধুনিক, নিরাপদ ও উন্নত ধামসোনা ইউনিয়ন গড়ে তুলতে চাই। সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই হবে আমার মূল অঙ্গীকার।”এসময় স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ