• জাতীয়

    ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা কার্যালয়ের উদ্বোধন

      RBCNews24.com 31 August 2026 , 5:43:29 প্রিন্ট সংস্করণ

    দুর্লভ চন্দ্র – ঠাকুরগাঁও প্রতিনিধি:

    ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।গতকাল বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়া এলাকায় সংগঠনটির জেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়।


    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মীর জাহিদ‌ এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সদস্য সচিব নজরুল ইসলাম।

    অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের ঐক্যবদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

    অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, ঠাকুরগাঁও জেলা শাখার নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ