• ক্রাইম

    ধামরাইয়ে ‘শয়তানের নিশ্বাস’ কৌশলে নারীর স্বর্ণালঙ্কার ছিনতাই, ক্ষ/তি প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা

      RBCNews24.com 10 June 2026 , 9:49:37 প্রিন্ট সংস্করণ

    ঢাকার ধামরাই উপজেলার মোকামতলা এলাকায় কথিত ‘শয়তানের নিশ্বাস’ (অজ্ঞান বা সম্মোহনের মতো কৌশল) ব্যবহার করে এক নারীর স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার খোয়া গেছে।

    সোমবার (৮ জুন) দুপুরে মোকামতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

    ভুক্তভোগী জানান, তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি কৌশলে তার সঙ্গে কথা বলে এবং একপর্যায়ে তাকে বিভ্রান্ত বা সম্মোহিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করে। এরপর তার গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের স্বর্ণের চেইন এবং ৩ আনা ওজনের স্বর্ণের কানের দুল নিয়ে দ্রুত সটকে পড়ে তারা। ছিনতাই হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।

    ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি স্থানীয়দের অবহিত করেন। এলাকাবাসী এ ধরনের প্রতারণা ও ছিনতাই চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ