• ক্রাইম

    সাভারের বিরুলিয়ায় শিশুকে ধ/র্ষ/ণ, অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ

      RBCNews24.com 15 April 2026 , 12:58:08 প্রিন্ট সংস্করণ

    প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন
    ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি আব্দুল বারেক (৫৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
    পুলিশ জানায়, ১৪ এপ্রিল ধামরাই উপজেলার কালামপুর ও বাসনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
    ঘটনার ৯ দিন আত্মগোপনে থাকার পর অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।
    মামলার সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল সোমবার দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি তার পরিবারের সঙ্গে অভিযুক্তের বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার দিন বাসায় অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ধর্ষণ করে।
    এ ঘটনায় শিশুটির মা শিউলি বেগম বাদী হয়ে সাভার মডেল থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হলে অভিযুক্ত বারেক পলাতক হয়ে যায়।
    পরে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
    এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ