
RBCNews24.com 10 May 2026 , 10:12:53 প্রিন্ট সংস্করণ
সাভারে শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শামিম হোসেনের আস্তানায় অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। এসময় একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও ২১ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করা হয়েছে।


রোববার সন্ধ্যায় সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় শামিমের গ্যারেজে এ অভিযান পরিচালনা করে র্যাব-৪ এর সাভার নবীনগর ক্যাম্প।
আটকরা হলেন— সুমন, জাহিদ ও সবুজ। তবে অভিযানের মূল টার্গেট শামিম হোসেন ঘটনাস্থলে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শামিম হোসেনের আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানের সময় তার তিন সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন এবং ২১ রাউন্ড তাজা গুলি।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার শাহীনুর কবির। তিনি জানান, শামিম হোসেনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তার অবস্থান শনাক্তে কাজ করছে র্যাবের একাধিক টিম।

র্যাব আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযানের কার্যক্রম চলমান রয়েছে।


















