
রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের বুজরুক তাজপুর এলাকায় আদালতের আদেশে জমির দখল বুঝে পাওয়ার পর ওই জমিতে প্রতিপক্ষরা কর্তৃক চালা ভাঙচুর ও ফসল ক্ষতিসাধনের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন মো. মানিক মিয়া (৪০)।
(১১ আগস্ট)অভিযোগে জানা যায়,
, বুজরুক তাজপুর মৌজার তফসিলভুক্ত জমি নিয়ে বিবাদীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
অভিযোগে বলা হয়, জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকার পর আদালতের আদেশ ও দখল পরোয়ানার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে জমিটি দখল বুঝিয়ে দেওয়া হয় ৪ আগষ্ট । পরে জমিতে সীমানা নির্ধারণ করে সিমেন্টের পিলার স্থাপন করা হয় এবং বিভিন্ন প্রজাতির গাছ ও আবাদি ধান ছিল।
মানিক মিয়ার অভিযোগ, ১১ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে প্রতিপক্ষরা
দলবদ্ধ হয়ে লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। তারা জমিতে থাকা সিমেন্টের পিলার, টিনের চালা, বিভিন্ন প্রজাতির গাছ ও আবাদি ধান নষ্ট করে।
পরদিন সকালে জমিতে গিয়ে এসব ভাঙচুর ও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। এ সময় বিষয়টি নিয়ে
বিবাদী ১ মোঃ আকমল হোসে ২ মোঃ ইলিয়াস মিয়া ৩ মোঃ ইদ্রিস আলী ৪ মোঃ রেজওয়ান আলী ৫ মোঃ এরশাদ আলীর কাছে
পিতা মৃত্যু নবাব আলী
জানতে চাইলে তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন মানিক মিয়া।
অভিযোগে আরও বলা হয়, ভবিষ্যতে আইনশৃঙ্খলার অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় তিনি থানায় অভিযোগ করতে বাধ্য হয়েছেন।
এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।