
RBCNews24.com 22 May 2026 , 9:25:05 প্রিন্ট সংস্করণ
সাভারের বিরুলিয়া ইউনিয়নের আকরান স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণ করেছেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন।


তাঁর নেতৃত্বে স্থানীয় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে যানজটের কারণ চিহ্নিত করা হয় এবং স্থানীয় পরিবহন চালক ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। তারা জানান, জনদুর্ভোগ কমাতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ইয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান মোঃ মঈনউদ্দিন বিপ্লব।
এছাড়াও উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, গ্রাম আদালতের চেয়ারম্যান হাজী মোঃ মনিরুল হকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, আক্রান স্ট্যান্ড এলাকায় দীর্ঘদিন ধরে যানজটের কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। আনোয়ার হোসেনের এ উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

















