• জাতীয়

    পরিবেশ রক্ষায় সাভারের বিরুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি, সহযোগিতায় ইউপি সদস্য হাজী তাইজুল ইসলাম

      RBCNews24.com 31 July 2026 , 8:41:56 প্রিন্ট সংস্করণ

    প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন

    পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাভারের বিরুলিয়া গ্রামে আক্রান পূর্বপাড়া যুব উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

    শুক্রবার (৩১ জুলাই ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

    বৃক্ষরোপণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন বিরুলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাজী মোহাম্মদ তাইজুল ইসলাম।

    আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং এলাকার সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ