
RBCNews24.com 3 July 2026 , 5:29:26 প্রিন্ট সংস্করণ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশুলিয়ার বাইপাইল এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল।


বৃহস্পতিবার (২ জুলাই) বাইপাইল এলাকার বিভিন্ন সড়ক ও জনবহুল স্থানে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।

এ সময় তিনি ভোটারদের হাতে নিজের নির্বাচনী প্রচারণার লিফলেট তুলে দেন এবং নির্বাচিত হলে ধামসোনা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

















