• জাতীয়

    জাঁকজমকপূর্ণ আয়োজনে শ্যামপুর প্রেস ক্লাবের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

      RBCNews24.com 8 July 2026 , 3:31:17 প্রিন্ট সংস্করণ

    রংপুর প্রতিনিধি: মোঃ ফরহাদ আহমেদ 

    রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুর প্রেস ক্লাবের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৭ জুলাই) শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদরগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা সচিব ও বদরগঞ্জ উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর প্রেস ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শ্রী উত্তম কুমার সাহ।

    বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন শ্যামপুর প্রেস ক্লাবের সভাপতি এ এন এম শামছুজ্জামান, সাধারণ সম্পাদক আজমল হক আদিল, গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুল, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক চেয়ারম্যান আলতাফ হোসেন, সমাজসেবক জুবায়ের সিদ্দিকী সাদ্দাম, উপদেষ্টা সদস্য আক্তারুল বাদশা, সমাজসেবক ও ব্যবসায়ী রুহুল আমিন লিটন, প্রতিষ্ঠাতা সদস্য ইউনুস আলী, শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আব্দুল কাদের টিউটোরিয়ালের পরিচালক আব্দুল কাদের এবং গোপালপুর ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম।

    অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেড এইচ টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান কবির, উপ-সম্পাদক নাঈম ইসলাম, শ্যামপুর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন নয়নসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    আলোচনা সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত ঐক্য এবং জনস্বার্থে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পরে শ্যামপুর প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সম্পন্ন হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ