• জাতীয়

    দেশের সব বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা

      RBCNews24.com 2 May 2026 , 10:15:48 প্রিন্ট সংস্করণ

    দেশের ৮ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    শনিবার (২ মে) দুপুরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২ মে) দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদুৎ চমকানোসহ পশ্চিম বা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ