• আবহাওয়া

    আজও ঢাকাসহ ১০ জেলায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের

      RBCNews24.com 14 May 2026 , 12:00:06 প্রিন্ট সংস্করণ

    গতকাল বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীতে টানা বৃষ্টিপাত হয়। এতে তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে যায়। তবে আজ বৃহস্পতিবার (১৪ মে) দিনের শুরুতে পরিষ্কার আকাশে রোদের তীব্রতা বেশি থাকায় গরম বৃদ্ধি পেয়েছে।

    এর মাঝেই বৃষ্টিসহ কালবৈশাখী বয়ে যাওয়ার বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এ সময় বাতাসের গতি হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

     

    আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বেলা ১টা পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

    আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৬ দশমিক ৪। এদিকে ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় ভোর ৫টা ১৬ মিনিটে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ