
RBCNews24.com 19 July 2026 , 2:36:49 প্রিন্ট সংস্করণ
সন্ত্রাস, মাদক ও সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ঢাকার আশুলিয়ায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) ভাদাইল হাজী হামিদ ভূঁইয়া স্কুল মাঠ প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসীর অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়া, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম পেয়ার আলী এবং ভাদাইল ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেন, হাজী মতিন ভূঁইয়াসহ এলাকার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

বক্তারা সন্ত্রাস, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।



















