• ইসলাম

    পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানালেন সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আরিফ হোসেন

      RBCNews24.com 19 May 2026 , 11:45:26 প্রিন্ট সংস্করণ

    প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন 

    ত্যাগ, সংযম ও মানবতার মহিমা নিয়ে মুসলিম উম্মাহর দ্বারে সমাগত পবিত্র ঈদুল আযহা। এই পবিত্র উৎসব উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আরিফ হোসেন।

    এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সংযম ও নৈতিকতার শিক্ষা দেয়। কুরবানির মাধ্যমে মহান আল্লাহ তায়ালা আমাদের আত্মত্যাগ ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে শিখিয়েছেন।”

    তিনি আরও বলেন, “কুরবানির মূল শিক্ষা হচ্ছে হিংসা-বিদ্বেষ, নিন্দা ও অহংকার পরিহার করে মানবকল্যাণে আত্মনিয়োগ করা। মহান আল্লাহ রাব্বুল আল-আমিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন—মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সমাজে ধনী-গরিব বৈষম্য দূর করে পারস্পরিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে হবে।”

    বিএনপি নেতা মো: আরিফ হোসেন বলেন, “ঈদুল আযহা কেবল পশু কুরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি আত্মশুদ্ধি ও মানবতার এক মহৎ শিক্ষা। আসুন, আমরা সবাই প্রতিবেশীদের প্রতি সদয় হই এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।”

    তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ