• ইসলাম

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য তাইজুল ইসলাম

      RBCNews24.com 21 May 2026 , 1:07:13 প্রিন্ট সংস্করণ

    প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন

    পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাভারের বিরুলিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ তাইজুল ইসলাম।

    এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সংযম, ভ্রাতৃত্ববোধ ও নৈতিকতার মহান শিক্ষা দেয়। কুরবানির মাধ্যমে মানুষ আত্মত্যাগের মহিমা উপলব্ধি করে এবং মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে।


    তিনি আরও বলেন, “কুরবানির শিক্ষা আমাদের হিংসা-বিদ্বেষ, নিন্দা ও অহংকার থেকে দূরে থাকার বার্তা দেয়। মহান আল্লাহ আমাদের জন্য কী ভালো এবং কী মন্দ, তা উপলব্ধি করার সুযোগ এনে দেয় এই পবিত্র ঈদুল আযহা। সমাজে ধনী-গরীব বৈষম্য দূর করে সবাইকে একসাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার শিক্ষা দেয় এই উৎসব।”


    মোহাম্মদ তাইজুল ইসলাম বলেন, “মানুষ মানুষের জন্য—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি প্রতিবেশীদের প্রতি সদয় আচরণ এবং মানবকল্যাণে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান তিনি।”
    শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ