
RBCNews24.com 24 May 2026 , 1:31:11 প্রিন্ট সংস্করণ
রংপুর প্রতিনিধি: মোঃ আশরাফুল ইসলাম

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মিঠাপুকুরসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং আশার আলো ভোগ্যপণ্য সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান নাহিদ হাসান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। কুরবানির প্রকৃত তাৎপর্য হলো আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ধনী-গরিব সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল প্রতিজ্ঞা।”
নাহিদ হাসান দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে নিরাপদে উদযাপনের আহ্বান জানান।

এ সময় তিনি মিঠাপুকুরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

















