• জাতীয়

    সংবিধানের ধারাবাহিকতা ও জুলাই সনদ বাস্তবায়নে আশুলিয়ায় জিসাসের আলোচনা সভা

      RBCNews24.com 6 August 2026 , 1:40:13 প্রিন্ট সংস্করণ

    ঢাকার আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় ৫ আগস্ট উপলক্ষে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধানের ধারাবাহিকতা রক্ষার দাবিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (৫ আগস্ট) বিকেলে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) ঢাকা জেলা কমিটির উদ্যোগে উত্তর গাজীরচট এলাকায় এ আলোচনা সভার আয়োজন করা হয়।


    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী। সভায় সভাপতিত্ব করেন জিসাস ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক ইউসুফ মালিক। এছাড়াও জিসাস, বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


    আলোচনা সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের ভোটাধিকার এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জুলাই সনদের বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং একটি অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।


    বক্তারা আরও বলেন, জাতীয় স্বার্থ, গণতন্ত্র এবং আইনের শাসন সুসংহত করতে রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সকল রাজনৈতিক শক্তির মধ্যে গঠনমূলক সংলাপ ও ঐক্যের পরিবেশ সৃষ্টি হওয়া প্রয়োজন বলেও তারা মত প্রকাশ করেন।


    সভার শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ