• জাতীয়

    আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল

      RBCNews24.com 21 August 2026 , 7:02:12 প্রিন্ট সংস্করণ

    ঢাকার সাভারের ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেনের প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (২১ আগস্ট) বাদ আসর ধামসোনা ইউনিয়নে আয়োজিত এ দোয়া মাহফিলে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
    অনুষ্ঠানে আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেনের জন্য দোয়া ও শুভকামনা কামনা করা হয়। পাশাপাশি ধামসোনা ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
    দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং আগামী দিনের কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
    আয়োজকরা জানান, ধামসোনা ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার লক্ষ্যেই এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ