• খেলাধুলা

    সাভারে উৎসবমুখর পরিবেশে শেষ হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬, এর ফাইনাল

      RBCNews24.com 12 July 2026 , 10:51:12 প্রিন্ট সংস্করণ

    সাভারের কাকাবো সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমজমাট ফাইনাল খেলা।
    বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহিনুর রহমান শাহিন-এর আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
    এছাড়াও উপস্থিত ছিলেন সাভার থানা কৃষকদলের সভাপতি মোঃ আবু সাঈদ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিরালী, বিরুলিয়া ইউনিয়ন গ্ৰাম আদালতের চেয়ারম্যান হাজী মনিরুল হকসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দর্শক।
    ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আশুলিয়া শুটিং বাড়ি স্পোর্টিং ক্লাব এবং কাকাবো মাঠ সেনা স্পোর্টিং ক্লাব। নির্ধারিত ৮০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে আশুলিয়া শুটিং বাড়ি স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাকাবো মাঠ সেনা স্পোর্টিং ক্লাব।
    খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দলের হাতে একটি ফ্রিজ তুলে দেন।
    এ সময় বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
    পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    আরও খবর: খেলাধুলা

    সাভারে প্রাইম মিনিস্টার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, চ্যাম্পিয়ন লাল দল

    যুবসমাজকে মা/দ/ক থেকে দূরে রাখতে রায়গঞ্জে ফুটবল টুর্নামেন্ট

    উৎসবমুখর পরিবেশে হাজী নাসির উদ্দিন দেওয়ান স্কুলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

    সাভার বিরুলিয়ায় আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত, ৮ম শ্রেণিকে হারিয়ে চ্যাম্পিয়ন ৯ম শ্রেণি

    খেলাধুলার মধ্যে থাকলে মন-মানসিকতা ভালো থাকে: ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

    উৎসবমুখর পরিবেশে সাভারের কলমায় ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত