
স্ত্রী মায়ার জন্মদিন উপলক্ষে ব্যতিক্রমী ও আবেগঘন শুভেচ্ছাবার্তা দিয়ে ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বামী রিয়াদ সরদার।
রোববার (৫ জুলাই) মায়ার জন্মদিন উপলক্ষে রিয়াদ জানান, “আজ ৫ জুলাই আমার প্রিয় মায়ার জন্মদিন। সাধ্য থাকলে আজ এই শহরের প্রতিটি বিলবোর্ডে তোমার নাম লিখে দিতাম, পুরো শহরকে জানিয়ে দিতাম আমাদের ভালোবাসার পূর্ণাঙ্গ গল্প। কিন্তু সেই সাধ্য না থাকায়, বহুল প্রচারিত পত্রিকার এই কলামেই আমার দীর্ঘশ্বাস আর ভালোবাসা ১৮ কোটি মানুষের মাঝে উৎসর্গ করে দিলাম তোমার জন্মদিনে।”
তিনি আরও জানান “শুভ জন্মদিন, আমার ভালোবাসা। প্রিয়, তুমি পাশে থেকো। আমি প্রমাণ করে দেব, শখের নারীকে কীভাবে ভালোবাসতে হয়, কীভাবে ভালো রাখতে হয়। ইনশাআল্লাহ।”
শুভেচ্ছাবার্তার শেষে তিনি লেখেন, “ইতি, তোমারই প্রিয় রিয়াদ।”
রিয়াদ সরদারের এই হৃদয়স্পর্শী শুভেচ্ছাবার্তায় ফুটে উঠেছে স্ত্রী মায়ার প্রতি তার গভীর ভালোবাসা, আন্তরিকতা ও আজীবন পাশে থাকার অঙ্গীকার। জন্মদিনে এই শুভেচ্ছা বার্তা মায়ার জন্য হয়ে উঠেছে এক স্মরণীয় উপহার।