• জাতীয়

    রায়গঞ্জে মা/দ/ক, জু/য়া, চাঁ/দা/বাজি ও স/ন্ত্রা/সবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

      RBCNews24.com 27 June 2026 , 10:24:14 প্রিন্ট সংস্করণ

    মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ২ নং সোনাখাড়া ইউনিয়নে মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে “মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী অভিযান কর্মসূচি-২০২৬” উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    অনুষ্ঠানে মাদক নির্মূল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মো. বাবুল হোসেন তালুকদার। কমিটির সাধারণ সম্পাদক ছিলেন মো. আবু হাসেম সরকার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মো. সাহাদৎ হোসেন।
    আলোচনা সভায় সভাপতিত্ব করেন ২ নং সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম জিন্নাহ।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও নিমগাছি অনার্স কলেজের অধ্যক্ষ আলহাজ মো. আমিনুল বারী তালুকদার। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাস সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনাখাড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান তছির।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাব্বার মিয়া, রায়গঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার, রায়গঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আলহাজ জাহের তালুকদার, সোনাখাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. ওয়াদুদ তালুকদার, সদস্য সচিব মো. মোন্নাফ সরকার, বিশিষ্ট ব্যবসায়ী প্রফেসর আলী আসরাফ এবং মো. জাহিদুল ইসলাম বাবলু।
    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাখাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. আব্দুল কুদ্দুস এবং সাধারণ সম্পাদক এস. এম. আসমত আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
    আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাস সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এসব অপরাধ নির্মূলে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তারা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান।
    আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি নিমগাছি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদক, জুয়া, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন এবং জনসাধারণের মাঝে সামাজিক সচেতনতার বার্তা পৌঁছে দেন।
    অনুষ্ঠিটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলের অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ