
RBCNews24.com 31 May 2026 , 7:51:02 প্রিন্ট সংস্করণ
প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন | সাভার

ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং পরিবহন খাতের পরিচিত ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে হাজী কফিল উদ্দিন ছিলেন সুপরিচিত মুখ। তিনি দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সাভার উপজেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া দেশের অন্যতম পরিবহন প্রতিষ্ঠান হানিফ পরিবহনের স্বত্বাধিকারী হিসেবে পরিবহন খাতেও তিনি বিশেষ অবদান রেখে গেছেন।

তার মৃত্যুতে রাজনৈতিক নেতা-কর্মী, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
হাজী কফিল উদ্দিনের মৃত্যুতে এলাকাবাসী একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা, সমাজসেবক ও সফল উদ্যোক্তাকে হারালো বলে অনেকে মন্তব্য করেছেন।


















