• জাতীয়

    রংপুরের দমদমায় বাসের ভয়া/বহ দুর্ঘ/টনা: নি/হ/ত ১, আ/হত ৩০-এর অধিক

      RBCNews24.com 11 June 2026 , 12:20:17 প্রিন্ট সংস্করণ

    রংপুরের দমদমা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং অন্তত ৩০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন।
    বুধবার (১০ জুন) রাত আনুমানিক ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে রংপুরের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়।


    প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস দমদমা এলাকায় পৌঁছালে হঠাৎ চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটি সড়কের ডিভাইডার ও লেন বিভাজক পিলারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    দুর্ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
    নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


    দুর্ঘটনার সঠিক কারণ এবং নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানতে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ