• জাতীয়

    আশুলিয়ায় ঝুঁকিপূর্ণ বাঁশের সেতু পরিদর্শনে ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল, নির্বাচিত হলে পাকা সেতুর প্রতিশ্রুতি

      RBCNews24.com 3 July 2026 , 8:17:35 প্রিন্ট সংস্করণ

    আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর তালপট্টি এলাকার জরাজীর্ণ বাঁশের সেতু পরিদর্শন করেছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মন্ডল।

    পরিদর্শন শেষে তিনি জানান, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে আপাতত সেতুর জরুরি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে এই বাঁশের সেতুর স্থানে একটি টেকসই ও মজবুত পাকা সেতু নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

    এ সময় তিনি ধামসোনা ইউনিয়নের উন্নয়নে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ