• জাতীয়

    কন্যা শিশুদের বিকাশে রাষ্ট্রকে সহায়ক শক্তি হতে হবে: জুবাইদা রহমান

      RBCNews24.com 11 May 2026 , 10:25:32 প্রিন্ট সংস্করণ

    কন্যাশিশুদের নিরাপত্তা ও মানবিক বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্রব্যবস্থাকে প্রতিবন্ধক নয়, বরং সহায়ক শক্তি হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান।

    তিনি বলেন, প্রতিটি মেয়ে যে ভবিষ্যৎ গড়তে চায়, রাষ্ট্র সেই পথ সুগম করবে।

    সোমবার (১১ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    নারী ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে জুবাইদা রহমান বলেন, স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি।

    তিনি বলেন, যোগ্যতার ভিত্তিতে নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, উন্নয়ন কার্যক্রম এবং মার্কেটিং সাপোর্ট দেওয়া গেলে তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে। এর ফলে পারিবারিক সচ্ছলতা আসবে, সন্তানদের শিক্ষার সুযোগ বাড়বে এবং দারিদ্র্য বিমোচন সহজ হবে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হাসিনা আহমেদ, সংস্কৃতি সচিব কানিজ মওলা, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রী মিসেস সাবিনা আওলাদ প্রমুখ।

    আরও খবর

    ধামসোনা ইউপি নির্বাচন ঘিরে আশুলিয়ার দক্ষিণ শ্রীপুরে চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডলের উঠান বৈঠক

    আশুলিয়ার শ্রীপুরে জুম্মার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করলেন ধামসোনার চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মন্ডল

    পরিবেশ রক্ষায় সাভারের বিরুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি, সহযোগিতায় ইউপি সদস্য হাজী তাইজুল ইসলাম

    ইনজেনিটেক্স বিডিসহ সব বন্ধ কারখানা চালুর দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের মানববন্ধন কর্মসূচি

    জুম্মার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করলেন ধামসোনার চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিল হোসেন

    উৎসবমুখর পরিবেশে রায়গঞ্জে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

                       

    জনপ্রিয় সংবাদ

    আশুলিয়ার ভাদাইলে অগ্নি/কাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল গফুর মিয়া, নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান

    রাণীপুকুর ইউনিয়নসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মনোয়ারুল ইসলাম চৌধুরী রাছেল

    দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন

    ৮০ হাজার টাকা নেওয়ার পরও আরও চাঁদা দাবি, না দেওয়ায় আশুলিয়ায় ময়লা ব্যবসায়ীর কর্মচারীদের উপর হাম/লার অভিযোগ

    জনদুর্ভোগ লাঘবে আশুলিয়ার ধামসোনায় ড্রেনেজ সংস্কার, তদারকিতে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেন

    আশুলিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিএনপির দোয়া ও আলোচনা সভা