আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর তালপট্টি এলাকার জরাজীর্ণ বাঁশের সেতু পরিদর্শন করেছেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মন্ডল।

পরিদর্শন শেষে তিনি জানান, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে আপাতত সেতুর জরুরি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে এই বাঁশের সেতুর স্থানে একটি টেকসই ও মজবুত পাকা সেতু নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি ধামসোনা ইউনিয়নের উন্নয়নে সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ ফারুক আহমেদ, বার্তা সম্পাদক: মোঃ আশরাফুল ইসলাম
অফিস: হাউজ ৩৬, এভিনিউ-07, ব্লক-বি, সেকশন-১২, পল্লবী, মিরপুর, ঢাকা
E-mail: rbcnews024@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত