• জাতীয়

    সকলের দোয়া ও সমর্থন চাইলেন ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ ইউসুফ আলী

      RBCNews24.com 1 August 2026 , 8:59:18 প্রিন্ট সংস্করণ

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারের ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ইউসুফ আলী এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

    তিনি বলেন, নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সুষ্ঠু নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং জনগণের সুখ-দুঃখে সবসময় পাশে থেকে কাজ করবেন। একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

    মো. ইউসুফ আলী আরও বলেন, জনগণের ভালোবাসা ও সহযোগিতাই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভোট কামনা করেন।

    মেম্বার পদপ্রার্থী মো. ইউসুফ আলীর গ্রামের বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলায়। বর্তমানে তিনি ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বসবাস করে স্থানীয় জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।


    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ