
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা মিনার বাজার থেকে বড়াইবাড়ি খেয়াঘাট পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ বন্যা প্রতিরক্ষা বাঁধ তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীর তীব্র স্রোতে বাঁধের বিভিন্ন অংশে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এতে আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত বাঁধটি সংস্কার ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জরুরি ভিত্তিতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে পানি আরও বৃদ্ধি পেলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।