মোঃ রাসেদ হোসেন, ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, মাসিক সমন্বয় সভা ও উপজেলা পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটির পৃথক সভা, ইনোভেশন কমিটির সভা, তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষন উপজেলা কমিটির দ্বি-মাসিক কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুলাই ( সোমবার) সকাল ১০টায় উপজেলা পরিষদের নতুন ভবনের কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।
পরে একই স্থানে মাসিক সমন্বয় সভা, সামাজিক সম্প্রীতি কমিটির সভা, এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
পৃথক এসব সভায় বক্তব্য রাখেন,থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশীদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আক্তার, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, ডিজিএম গোলাম কাদির, সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক,প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবার হুসাইন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা,বাকড়াঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোঃ আনিস উর রহমান, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোঃ শামছুর রহমান, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দুলাল অধিকারী,আনসার ভিডিপি কর্মকর্তা সপ্না পারভীন সহ জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় উপজেলা আইনশৃঙ্খলা বজায় রাখা, বাজারদর নিয়ন্ত্রণে রাখা, যানজট নিরসন, কিশোর গ্যাং প্রতিরোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী অভিভাবক সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।