• অন্যান্য

    সাভারে পাড়াগ্রাম ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত

      RBCNews24.com 22 August 2026 , 2:05:41 প্রিন্ট সংস্করণ

    প্রতিনিধি: মোঃ আলমগীর হোসেন
    উৎসবমুখর পরিবেশে সাভারে ‘পাড়াগ্রাম ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। জমজমাট ফাইনাল ম্যাচে টিম সিন্ডিকেট গাজীপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কাকাবো ক্রীড়া চক্র।
    পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়াগ্রাম ক্রীড়া সংঘের সভাপতি মো. সেলিম হোসেন। সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মিনহাজ মুরাদ। এ সময় ৮ নম্বর ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
    কাকাবো ক্রীড়া চক্রের দল পরিচালনায় ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর রহমান শাহিন।
    আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

     




    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ

    আরও খবর: অন্যান্য

    আশুলিয়ার ঘোষবাগে পোলিং এজেন্টদের সংবর্ধনা, উপস্থিত ছিলেন এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু

    সাভারে পাড়াগ্রাম ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত

    জনদুর্ভোগ লাঘবে আশুলিয়ার ধামসোনায় ড্রেনেজ সংস্কার, তদারকিতে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেন

    সাভার বন বিহারে শুভ আষাঢ়ী পূর্ণিমা ও বর্ষাবাস উদযাপন, প্রধান অতিথি এমপি ডা. সালাউদ্দিন বাবু

    ৫ বছরে এক টাকাও বাড়েনি বেতন, হতাশায় মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদেমরা

    আশুলিয়ার জামগড়ায় মানুষের শেষ ঠিকানা কবরস্থান সংস্কার করে দিলেন ইয়ারপুরের চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীর