• জাতীয়

    মেম্বার হই বা না হই, উন্নয়নের কাজ চলবে – ধামসোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জসিম হোসেন

      RBCNews24.com 2 August 2026 , 8:55:27 প্রিন্ট সংস্করণ

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জসিম হোসেন এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
    জসিম হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। নির্বাচনের আগে নয়, বরং অনেক আগে থেকেই এলাকার উন্নয়নে কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবেন।
    তিনি বলেন, “আমি মেম্বার হই বা না হই, এলাকার উন্নয়নে আমার কাজ চলমান থাকবে। মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।”
    নির্বাচিত হলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, “আমি যদি মেম্বার নির্বাচিত হতে পারি, তাহলে জনগণকে আমার কাছে আসতে হবে না। বরং আমি নিজেই তাদের কাছে গিয়ে সমস্যার খোঁজ নেব এবং সেবা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।”
    এ সময় তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেন। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ