প্রতিনিধি: আলমগীর হোসেন
সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলালের ভাই জালাল হোসেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি লাইফ সাপোর্টে থাকলেও তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, আগের তুলনায় তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখে সর্বোচ্চ চিকিৎসাসেবা প্রদান করছেন।
এদিকে জালাল হোসেনের দ্রুত সুস্থতা কামনা করে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার। তারা সকলের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য ও সুস্থ হয়ে পরিবারের মাঝে ফিরে আসার জন্য দোয়া করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জালাল হোসেনের শারীরিক অবস্থার বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
