
RBCNews24.com 11 May 2026 , 4:34:05 প্রিন্ট সংস্করণ
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। তবুও এদেশের সংখ্যালঘুদের ওপরে কোনো অত্যাচার-নির্যাতন হতে দেবো না।

সোমবার (১১ মে) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ভারতে সংখ্যালঘুদের অত্যাচারের অজুহাতে বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের ওপরে অত্যাচার-নির্যাতন হতে দেবো না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো। তবুও এদেশের সংখ্যালঘুদের ওপর যাতে কোনো নির্যাতন না হয়, সে ব্যবস্থা নিতে চাই।
তিনি বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অনেকেই মেনে নিতে পারছেন না।

সাংবাদিকদের দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, গণতন্ত্র ও সমাজকে সঠিক পথে রাখতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজে নানা ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র ও বিভ্রান্তি থাকে। এসব বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীদের সমস্যা সমাধানে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে। খাবারের মান নিয়ে অভিযোগ উঠলে যাচাই-বাছাই করে দেখা গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানসম্মত খাবার সরবরাহ করছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যয়ও কমানো হয়েছে।


















