
RBCNews24.com 10 May 2026 , 3:50:23 প্রিন্ট সংস্করণ
সরকার শুরুতেই শক্ত হাতে গুপ্ত রাজনীতি মোকাবিলা ও পর্যায়ক্রমে নির্মূল করতে না পারলে ভবিষ্যতে চরম খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (৯ মে) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন, গুপ্ত রাজনীতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিতে ছাত্রী সংস্থা ও শিবির বিভিন্ন ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের একটা অংশকে ব্যবহার করে তথাকথিত আন্দোলনের নামে শিক্ষাঙ্গনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে।
তিনি আরও লেখেন, সাধারণ শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি গুপ্ত রাজনীতি নির্মূলে শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনেরও কার্যকর ভূমিকা থাকা দরকার।

সরকার শুরুতেই শক্ত হাতে গুপ্ত রাজনীতি মোকাবিলা ও পর্যায়ক্রমে নির্মূল করতে না পারলে ভবিষ্যতে চরম খেসারত দিতে হবে বলে মনে করেন তিনি।


















