• জাতীয়

    অসহায়দের পাশে সবসময়, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ইসরাফিল হোসেন হয়ে উঠেছেন মানবতার প্রতীক

      RBCNews24.com 25 April 2026 , 5:23:57 প্রিন্ট সংস্করণ

    প্রতিনিধি: মোঃ আলামিন ভূঁইয়া

    ‎ নিজস্ব প্রতিনিধি : মানবিক মূল্যবোধ ও ধর্মীয় চেতনায় গড়ে ওঠা এক উজ্জ্বল ব্যক্তিত্ব ইসরাফিল হোসেন। ঢাকার সাভার উপজেলার আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভাদাইল এলাকার বাসিন্দা তিনি। পিতা দেলোয়ার হোসেন দিলুর সন্তান ৪২ বছর বয়সী এই মানুষটি স্থানীয়দের কাছে মানবতার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছেন।
    ‎মানবসেবায় নিবেদিত জীবন
    ‎শৈশব থেকেই মানবিক চিন্তাধারায় বেড়ে ওঠা ইসরাফিল হোসেন নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছেন মানুষের কল্যাণে। ধর্ম, বর্ণ, জাতপাত কিংবা সামাজিক অবস্থান—কোনো ভেদাভেদ না রেখে তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য।



    ‎স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, যেকোনো বিপদ-আপদে দিনরাত পাশে পাওয়া যায় তাকে।

    ‎নিজ উদ্যোগে প্রতিষ্ঠা মাদ্রাসা, নিজস্ব অর্থায়নে কয়েক বিঘা জমির ওপর ভাদাইল এলাকায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ইসরাফিল হোসেন। বর্তমানে সেখানে প্রায় ৯০০ শিক্ষার্থী আবাসিকভাবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে।

    ‎এতিম, দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রায় বিনা খরচে শিক্ষা ও থাকার ব্যবস্থা করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

    ‎মাদ্রাসা প্রাঙ্গণে গেলে শোনা যায় শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াতের সুমধুর ধ্বনি। পাশাপাশি রয়েছে খেলাধুলার জন্য খোলা মাঠ, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।

    ‎সাধারণ মানুষের সহজ আশ্রয়স্থল
    ‎বর্তমান সময়ে অনেক জনপ্রতিনিধি বা প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছানো যেখানে কঠিন, সেখানে ইসরাফিল হোসেনের কাছে যেতে কোনো সময় নির্ধারণের প্রয়োজন হয় না।

    ‎যেকোনো মানুষ সহজেই তার কাছে গিয়ে নিজের সমস্যার কথা তুলে ধরতে পারেন এবং অধিকাংশ ক্ষেত্রেই পান তাৎক্ষণিক সহায়তা।

    ‎যাত্রী ছাউনি নির্মাণে প্রশংসা
    ‎ভাদাইল প্রাইমারি ক্লাবের উদ্যোগে এবং নিজ অর্থায়নে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার পাশে একটি যাত্রী ছাউনি নির্মাণ করেছেন তিনি।

    ‎যেখানে আগে চাঁদাবাজদের দখল ছিল, সেখানে এখন তৈরি হয়েছে যাত্রীদের বিশ্রামের নিরাপদ পরিবেশ। প্রতিদিন অসংখ্য মানুষ এই সুবিধা ভোগ করছেন।

    ‎সাদামাটা জীবন, বড় হৃদয়
    ‎অর্থ-সম্পদ থাকা সত্ত্বেও বিলাসবহুল জীবনযাপন থেকে দূরে থেকে একেবারে সাধারণ জীবনযাপন করেন ইসরাফিল হোসেন।

    তার কাছে মানুষের জন্য কিছু করতে পারাটাই সবচেয়ে বড় পাওয়া।

    ‎আস্থা ও বিশ্বাসের প্রতীক
    ‎স্থানীয়দের মতে, ইসরাফিল হোসেন শুধু একজন ব্যক্তি নন, তিনি ধামসোনা ইউনিয়নের গর্ব।

    ‎মানবিক কাজের মাধ্যমে ইতোমধ্যে তিনি অসংখ্য মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ