
হোসনে আরা জামান আঁখি, ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিপুল উৎসাহ উদ্দীপনা, উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে শীর্ষে অবস্থানকারী ব্যাংক ব্রাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ব্রাক ব্যাংক ঠাকুরগাঁও শাখা আলোচনা সভা, কেক কাটা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে। গতকাল বিকেলে থেকে ব্যাংক এর ঠাকুরগাঁও শাখা চত্এবরে সব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাক ব্যাংক ঠাকুরগাঁও শাখার ম্যানেজার ইয়ামিনুর রহমান ইয়ামিন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট গোলাম ফেরদৌস, পানি উন্নয়ন বোর্ড, ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, সিনিয়র আইনজীবি ও পিপি আবেদুর রহমান, ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিশিষ্ট ব্যবসায়ী মো: মঞ্জু প্রমুখ।
বক্তারা ব্রাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে ব্যাংকের পেশাদারিত্ব ও নিয়মানুবর্তিতার প্রশংসা করে এগুলো ধরে রেখে ব্যাংকের গ্রাহকদের আস্থা ও ভরসা ধরে রাখার আহবান জানান।
সে সময় ব্যাংকের টেরিটোরি ম্যানেজার সিদ্দিকুর রহমান, সিনিয়র ম্যানেজার ক্রেডিট জাকাউল্লাহ ফারুকী, ম্যানেজার রিকভারি শাহরিয়ার রহমান, ম্যানেজার লিগ্যাল একরামুল হকসহ ব্যবসায়ীবৃন্দ, গ্রাহকগণ, সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে ব্রাক ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর আগে ব্যবসায়ী ও গ্রাহকদের উদ্দেশ্যে একটি ব্যাংকের ২৫ বছরের কর্মকাণ্ড ও অর্জনসূমহ নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাক ব্যাংক ঠাকুরগাঁও শাখা সপ্তাহব্যাপি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে।
উল্লেখ্য, ব্রাক ব্যাংক বেসরকারি ব্যাংক হিসেবে বিগত ২৫ বছর ধরে সুনামের সাথে গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে আর্থিক লেনদেন করে ব্যবসায়ী ও গ্রাহকদের আর্থিক খাতে সেবা দিয়ে আসছে।
হোসনে আরা চৌধুরী (আঁখি জামান)
ঠাকুরগাঁও প্রতিনিধি