
RBCNews24.com 29 April 2026 , 6:15:06 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশ ছিনতাই কাজে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ও ছিনতাইকৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এইচ এম সালাউদ্দিন-এর তত্ত্বাবধানে একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসআই (নিঃ) হারুনুর রশিদের নেতৃত্বে গত ২৬ এপ্রিল ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে কাঞ্চন ব্রিজ-এর ঢাকামুখী ঢালে এ অভিযান চালানো হয়।

অভিযানে রিফাত (২৪) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দক্ষিণবাগ এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি কালো রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো-ল-৫৯-৯৩২৬) এবং ভিকটিমের ছিনতাইকৃত একটি সুজুকি মনোটন মোটরসাইকেল (রেজিঃ ঢাকা মেট্রো-ল-৭১-৩২২৯) উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামি ছাড়াও পলাতক আরও দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


















