• ক্রাইম

    সাভারে সাংবাদিকের ওপর হা/ম/লা: আশুলিয়া প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

      RBCNews24.com 28 April 2026 , 3:51:28 প্রিন্ট সংস্করণ

    প্রতিনিধি: আলামিন ভূঁইয়া

    সাভারের সাব-রেজিস্টার কার্যালয়ের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দেশ টিভির প্রতিবেদক মোঃ দেওয়ান ইমনের ওপর হামলা ও অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    অভিযোগে বলা হয়, সাব-রেজিস্টার জাকির হোসেনের নেতৃত্বে একদল অজ্ঞাত সন্ত্রাসী সাংবাদিক দেওয়ান ইমনকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ ঘটনা শুধু একজন সাংবাদিকের ওপর আক্রমণ নয়, বরং স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    এ ঘটনায় আশুলিয়া প্রেসক্লাব এক প্রতিবাদ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন বা অপহরণের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

    https://www.facebook.com/share/1LPuUn8h7T/

    প্রেসক্লাবের নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশজুড়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
    তারা আরও বলেন, দোষীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে এবং সাংবাদিকরা নির্ভয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ