• জাতীয়

    তাড়াশ উপজেলার কাটাগাড়ী বাজারে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ

      RBCNews24.com 30 March 2026 , 6:18:34 প্রিন্ট সংস্করণ

    তারাশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মোঃ মাসুদ রানা:
    সিরাজগঞ্জের তারাশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাগাড়ী বাজারে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কাজের জন্য বিপুল পরিমাণ বরাদ্দ থাকলেও বাস্তবে নির্মাণকাজে মান বজায় রাখা হচ্ছে না।
    বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে এবং প্রয়োজনের তুলনায় সিমেন্ট কম দেওয়া হচ্ছে। এছাড়া ড্রেনের উপরের স্ল্যাবে রড প্রায় ব্যবহার করা হচ্ছে না বলেও তারা জানান। শুধু বালু ও খোয়া দিয়ে অল্প সিমেন্ট ব্যবহার করে কাজ শেষ করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তারা।স্থানীয়রা আরও বলেন, ঠিকাদার কাজের ক্ষেত্রে গাফিলতি করছেন, ফলে ড্রেনটি টেকসই হবে কিনা তা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা চান, কাজটি যেন সঠিক মান বজায় রেখে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে পানি নিষ্কাশনে কোনো সমস্যা না হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ