• জাতীয়

    মিঠাপুকুরে আদালতের রায়ে বিজয়ী বাদী মানিক জমির দখল বুঝে পেলেন

      RBCNews24.com 6 August 2026 , 1:34:49 প্রিন্ট সংস্করণ

    রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে দীর্ঘদিনের একটি দেওয়ানী মামলার রায় বাস্তবায়নের মাধ্যমে আদালতের নির্দেশ অনুযায়ী বিজয়ী বাদীকে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে।
    https://rbcnews24.com/1246/
     (৪ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামানের উপস্থিতিতে আদালতের বেলিফ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে দখল হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করেন।
    আদালত সূত্রে জানা যায়, মিঠাপুকুর সিনিয়র দেওয়ানী জজ আদালতের অন্য ডিক্রি মামলা নং-০৫/২০২৫-এর রায়ের আলোকে দেওয়ানী কার্যবিধির অর্ডার-২১, রুল-৩৫ অনুযায়ী জমির দখল বুঝিয়ে দেওয়ার জন্য আদালতের বেলিফের অনুকূলে পরোয়ানা জারি করা হয়।
    মামলার বাদী মিঠাপুকুর উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. মানিক মিয়া। বিবাদী ছিলেন বুজুরুক তাজপুর এলাকার মোঃআকমল হোসেন, মো. ইলিয়াছ হোসেন, মোঃইদ্রিস আলীসহ মোট নয়জন। দীর্ঘ শুনানি শেষে আদালত বাদীর পক্ষে রায় প্রদান করে জমির দখল বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।
    পরোয়ানায় উল্লেখিত তফসিল অনুযায়ী, বুজুরুক তাজপুর মৌজার (জে.এল. নং-১৯০) সি.এস. খতিয়ান নং-২০৮ এবং এস.এ. খতিয়ান নং-২১০-এর অন্তর্ভুক্ত ১৬৪২, ১৬৪৭, ১৬৪৮ ও ১৬৪৯ দাগে মোট ১.৯৩.৫০ একর জমি আদালতের নির্দেশ অনুযায়ী বাদীপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়।
    রায় বাস্তবায়নের সময় দেখা যায়, বিবাদীপক্ষ ওই জমিতে রোপা আমনের চারা রোপণ এবং বিভিন্ন গাছপালা লাগিয়েছিল। আদালতের পরোয়ানা বাস্তবায়নের অংশ হিসেবে জমিতে রোপণ করা আমনের চারা অপসারণ এবং গাছ কেটে জমি খালি করে আদালতের নির্দেশ অনুযায়ী বাদীর কাছে দখল হস্তান্তর করা হয়।
    সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামানের তত্ত্বাবধানে আদালতের বেলিফ পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন।
    রায় বাস্তবায়নের পর বাদী মানিক মিয়া আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
     মিঠাপুকুর উপজেলার বুজুরুক তাজপুর গ্রামে আদালতের রায় বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামানের উপস্থিতিতে আদালতের বেলিফ বিজয়ী বাদী মোঃমানিক মিয়াকে জমির দখল বুঝিয়ে দেন

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ