• জাতীয়

    ছাতকে প্রধান শিক্ষিকা পিয়ারা বেগমকে সংবর্ধনা, আবেগঘন পরিবেশে বিদায়

      RBCNews24.com 16 July 2026 , 9:29:13 প্রিন্ট সংস্করণ

    সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা পিয়ারা বেগম-এর অবসরজনিত বিদায় উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে আজ (বুধবার) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মিয়া, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ জসিম উদ্দিন সুমেন, আবু জাহিদ বখত মানিক, মুনসুর আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. আর. জাহিদ মিয়া, শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল কাসেম মো. আব্দুল হাদী এবং বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার জান্নাতুল ফেরদৌস (মুনি)।

    আয়োজকরা জানান, দীর্ঘ কর্মজীবনে শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধান শিক্ষিকা পিয়ারা বেগমকে সম্মান জানাতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মানিক, ছাত্রদল নেতা শাওন আহমেদ, আবুল কাশেম, মোহাম্মদ আলী, সাঈফ উদ্দিন, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অনুরাগী নজরুল ইসলাম, নিজাম মাস্টার, আমিনুল হক, আবু বক্কর, নুরুক হক, সালেহ আহমদ (সাবেক মেম্বার), আব্দুল কাউয়ুম, চান্দআলী গেদন, কয়েছ মিয়া, সফির উদ্দিন, এখলাছ মিয়া, মুক্তার আলী, মখলিছ মিয়া, তারেক, নুরুল হক কুটি মিয়া, আব্দুর রহিম, ফখরুল হাসান জেনিস, আলী হুসেন, আশরাফ উদ্দিন, বাকি বিল্লাহ, সেলিম আহমদ, জাকির, সুলেমান, রাজিব, আবদালসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

    এ সময় বিদায়ী প্রধান শিক্ষিকার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়নাল আবেদীন। সঞ্চালনা করেন কামরুজ্জামান ও আব্দুল হাই লায়েক। শিক্ষা অঙ্গনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অনুষ্ঠানে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ