• জাতীয়

    ইয়ারপুর ইউনিয়নসহ দেশবাসীকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন মেম্বার পদপ্রার্থী মাসুদ রানা ভুঁইয়া

      RBCNews24.com 11 April 2026 , 7:23:26 প্রিন্ট সংস্করণ

    বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ইয়ারপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাসুদ রানা ভুঁইয়া এলাকাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
    এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি—এই কামনা করি।” তিনি আরও বলেন, এই নববর্ষ হোক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও উন্নয়নের নতুন অঙ্গীকারের সূচনা।
    মাসুদ রানা ভুঁইয়া স্থানীয় জনগণের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি নির্বাচিত হলে এলাকার অবকাঠামো উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাব।”
    এ সময় তিনি সকলকে বাংলা নববর্ষ উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান এবং একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ