• জাতীয়

    প্রশ্নফাঁসের চেষ্টা করলেই কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

      RBCNews24.com 10 April 2026 , 6:41:57 প্রিন্ট সংস্করণ

    আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাসহ দেশের সব পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পরীক্ষায় নকল প্রতিরোধেও নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।
    শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রাম অঞ্চলের এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র সচিবদের সঙ্গে জুম মিটিংয়ের মাধ্যমে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এ নির্দেশনা দেন। পরে শিক্ষামন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    সভায় কেন্দ্র সচিবদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি।
    একই সঙ্গে খাতা দেখার মান যাচাই এবং নকল সরবরাহকারীদের আইনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।
    মতবিনিময় সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকতারা উপস্থিত ছিলেন
    এর আগে গতকাল শিক্ষামন্ত্রী রাজধানীর সেগুনবাগিচায় এক অনুষ্ঠানে এস এস সি পরীক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পরক্ষার্থীদের ভয়ের কোন কারণ নেই, সুন্দর পরিবেশে পরীক্ষা হবে। সংশ্লিষ্টদের উদ্দেশে শিক্ষামন্ত্রী তখন আরো বলেন, ভীতি প্রদর্শনের কোন সুযোগ নেই। সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমি সিসিটিভির মাধ্যমে পরীক্ষা মনিটরিং করব।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ